ঢেঁড়সের কেজি ৮০০ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: ঢেঁড়স মোটামুটি সবারই পরিচিত একটি সবজি। দামেও কিছুটা সস্তা। কিন্তু সেই ঢেঁড়সের কেজি যদি ৮০০ টাকা হয় তাহলে চোখ কপালে উঠবে সবারই।
ঢেঁড়সের ইংরেজি নাম লেডিজফিঙ্গার। চলতি ভাষায় অনেকেই ডাকেন ভেণ্ডি বা ওকরা বলে। ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিড্যান্টপূর্ণ তুলনামূলকভাবে সস্তা এই সবজিটির চাহিদা শুধু বাংলাদেশ নয়, ভারতেও প্রচুর।
সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ভোপালের খাজুরি কালান এলাকার এক কৃষক মিশরিলাল রাজপুত দাবি করছেন, তার বাগানে তিনি ঢেঁড়সের যে জাতের চাষ করছেন তার পুষ্টিগুণ চলতি স্বাভাবিক জাতের ঢেঁড়সের থেকেও অনেক বেশি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে তিনি বলেন, আমার বাগানে ফলানো ঢেঁড়সের রং লাল। এই লাল ঢেঁড়স অনেক বেশি খাদ্যগুণসম্পন্ন। যাদের হার্টের সমস্যা আছে, রক্তচাপ আছে, ডায়াবিটিসের সমস্যা আছে, রয়েছে কোলেস্টেরলের সমস্যা তাদের ক্ষেত্রে উৎপাদিত এই লাল ঢেঁড়স খুবই কার্যকরী।
জানা গেছে দিল্লিতে সবুজ ঢেঁড়সের দাম যেখানে কেজিপ্রতি ৪০ টাকা, সেখানে আড়াইশ’ গ্রাম লাল ঢেঁড়সের দাম রাখা হচ্ছে ৭৫-৮০ টাকা! কোনো কোনো সুপারশপে ৫০০ গ্রাম লাল ঢেঁড়স বিক্রি হচ্ছে ৩০০-৪০০ টাকাতেও!
মিশরিলাল রাজপুত জানাচ্ছেন, বারাণসীর এক কৃষি গবেষণা কেন্দ্র থেকে এই ঢেঁড়স বীজ কিনেছিলেন তিনি। মোটামুটি ৪০ দিনের মধ্যেই ফসল দেওয়া শুরু করে এই বীজ। ফলন ও লাভ দুটোই ভালো হয়েছে তার।
সূত্র: জি২৪ ঘণ্টা
Related News
চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন নাসার বিজ্ঞানীরা!
আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি গড়ে উঠলেRead More
রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।Read More



Comments are Closed