চুয়েটে ২০ পদে চাকরির সুযোগ
ওয়েব ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ী ও অস্থায়ী ২০টি শূন্য পদে লোকবল নিয়োগ দেবে উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠান। আগ্রহী ব্যক্তিরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: অধ্যাপক। পদসংখ্যা- ৩টি। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা
পদের নাম: সহযোগী অধ্যাপক। পদের সংখ্যা: ৪টি। বেতন: ৫০,০০০-৭১,২০০ টাকা
পদের নাম: সহকারী অধ্যাপক। পদের সংখ্যা: ১৩টি। বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
আবেদন প্রক্রিয়া: প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আগ্রহী ব্যক্তিরা চুয়েটের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এরপর এটি পূরণ করে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি, সব স্তরের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং শেষ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপিসহ অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদের জন্য প্রকাশনাসমূহের পূর্ণাঙ্গ কপিসহ ১০ সেট এবং সহকারী অধ্যাপক পদের জন্য ৭ সেট দরখাস্ত আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকার শুধু সোনালী ব্যাংক লিমিটেডের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সোনালী ব্যাংক লিমিটেড, সিইউইটি শাখা, চট্টগ্রামের অনুকূলে রেজিস্ট্রার, চুয়েট, চট্টগ্রাম বরাবর জমা দিতে হবে।
*বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
Related News
লন্ডনে অনুষ্ঠিত হলো ‘লন্ডন ট্রেডার শো ২০২৬’
নিজস্ব প্রতিবেদক, লন্ডন থেকে: যুক্তরাজ্যের লন্ডনে শুক্রবার, ৩০ অক্টোবর, লিওনার্দো রয়্যাল হোটেল, টাওয়ার ব্রিজে অনুষ্ঠিতRead More
সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ডিপ্লোমা ইন রেনাল নার্সিং কোর্স ও নার্সদের জন্যRead More



Comments are Closed