সিলেটে দ্বিতীয় ডোজ টিকার জন্য ভোগান্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও এসএমএস না আসায় টিকা পাচ্ছেন না অনেকেই। এতে ক্ষোভ বেড়েছে টিকা নিতে আসা মানুষের মধ্যে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল থেকেই নগরের টিকা কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, এসএমএস না আসায় অনেক টিকা প্রত্যাশীকে ফিরে যেতে হচ্ছে। আবার দেখা গেছে টিকা প্রত্যাশীদের ক্ষোভ আর উত্তেজনা। তবে কর্তৃপক্ষের আশ্বাস, দ্বিতীয় ডোজ নিয়ে কোনো সংকট হবে না। পর্যায়ক্রমে সবার কাছেই যাবে এসএমএস।
দ্বিতীয় ডোজ প্রয়োগের ক্ষেত্রে সামনে এসেছে অব্যবস্থাপনার চিত্র। অনেকের অভিযোগ, টিকা রেজিস্ট্রেশন কার্ডে লিখে দেওয়া নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও আসেনি এসএমএস। কেন্দ্রে এসেও টিকা না পেয়ে ফিরতে হয় অনেককেই। এতে কোনো কোনো কেন্দ্রে তৈরি হয় বিশৃঙ্খলা।
সংশ্লিষ্টরা বলছেন, টিকা সংকটের কারণেই কেন্দ্র থেকে ফিরে যেতে হচ্ছে। তবে কর্তৃপক্ষের বক্তব্য, পর্যাপ্ত মজুদ আছে, দ্বিতীয় ডোজ সবাই পাবেন। পর্যায়ক্রমে পাঠানো হবে এসএমএস।
দেশে আসা মডার্নার ৫৫ লাখ টিকার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৪ লাখ ৫৮ হাজার জনকে। সবার দ্বিতীয় ডোজ নিশ্চিতে আপাতত বন্ধ রয়েছে মডার্নার প্রথম ডোজ প্রয়োগ।
Related News
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেকRead More
সিলেট কালেক্টরেট মার্কেটের দুই দোকান নিয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদRead More



Comments are Closed