শিবপুরে বাসের চাপায় দুই পথচারী নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে বেপরোয়া গতিতে আসা যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তানজিনা আক্তার নামে আরও এক কিশোরী।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার শ্রীফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও সৃষ্টিগড় এলাকার আয়েস আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। আহত তানজিনা সম্পর্কে রোকেয়া বেগমের নাতনী।
ইটখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় সড়ক পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন দুই নারী ও এক কিশোরী পথচারী। এসময় সিলেট থেকে ঢাকাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে উল্টো পথে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কিশোরী তানজিনাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনার পর উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে এবং জব্দ করা হয়েছে ঘাতক বাসটি।
Related News
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজনRead More
ভারতের ভিসা নিয়ে হাইকমিশনের জরুরি বার্তা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অননুমোদিত এজেন্ট বা দালালের মাধ্যমে ভিসা প্রক্রিয়ায় জড়িত নাRead More



Comments are Closed