দেশে করোনায় আরও ১৯৮ মৃত্যু, আক্রান্ত ৭৫৩৫
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ১৯৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৪৭ জনে।
এছাড়া একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ৫৩৫ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৪ জন। ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ২৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ।
এর আগে সোমবার (১৬ আগস্ট) করোনায় আক্রান্ত হয়ে ১৭৪ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ৬ হাজার ৯৫৯ জনের দেহে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
সারাদেশে নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়েRead More
স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে নতুন বিধিনিষেধ ইসির
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে প্রচারের ধরন ও পরিধিতে নতুন বিধিনিষেধRead More



Comments are Closed