সিলেটে করোনায় আরো ১৭ মৃত্যু, শনাক্ত ৩৫৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১১ জন এবং ওসমানী হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে ৯১৯ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (১৭ আগস্ট) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একই সময়ে ১৪৭৬ জনের নমুনা পরীক্ষায় বিভাগে ৩৫৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪.১৯ ভাগ। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৪৯ হাজার ৬২৮ জনের।
এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। সব মিলিয়ে হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৫৩৪ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৭৫৮ জন। সব মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৭৯৫ জন।
গেল ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে এ বিভাগে আরো ৫১ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।
Related News
মৌলভীবাজারে অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, এসআরবি ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের বিশেষRead More
মৌলভীবাজারে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে পড়ে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed