চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছাত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। এসময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের শ্রদ্ধা জানানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল।
পরে সাংবাদিকদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও চেয়ারপারনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, এই কর্মসূচির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আগ থেকে অনুমতি ছিলো। কিন্তু আজ আমাদের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে ঢুকতেই পুলিশ প্রথমে অতর্কিতভাবে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে গুলি ছুড়ে।
Related News
এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহRead More
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক বার্তা দিয়েছেRead More



Comments are Closed