Main Menu

সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্টিত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে আশু সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর বিএনপি।

Manual6 Ad Code

সোমবার (১৬ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদ প্রাঙ্গনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে দীর্ঘদিন থেকে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আশু সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে মুক্তি ও দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Manual3 Ad Code

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহিন, সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সৈয়দ মিসবাহ উদ্দিন, ফাত্তাহ বকসী, আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমেদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আশরাফ আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুস মিয়া, আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খসরু, সহ দফতর সম্পাদক লোকমান আহমদ, সহ তথ্য সম্পাদক আমিনুর রহমান খোকন, সহ বাণিজ্য সম্পাদক আব্দুস সাত্তার আমিন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, সহ যোগাযোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, সহ শিল্প সম্পাদক নজির হোসেন, সহ পল্লী উন্নয়ন সম্পাদক সবুর আহমদ, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, মহানগর বিএনপি নেতা শেখ কবির আহমদ, এম মখলিছ খান, আব্দুস সুবহান, পারভেজ আহমদ, সাব্বির আহমদ, সোহেল আহমদ, রফিকুল ইসলাম, রফিক আহমদ, দেলওয়ার হোসেন রানা, সোহেল আহমদ, আলী হোসেন মুক্তার, ফজলুল হক ফজলু, ময়নুল হক স্বাধীন, জাবেদুল ইসলাম দিদার, ফয়েজ আহমদ শিপু, জম জম বাদশা, শাহ রুমেল আহমদ, মুহিবুর রহমান মুহিব, আলী হায়দার মজনু, যুবদল নেতৃবৃন্দের মধ্যে উসমান গনি, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সহ-সভাপতি আব্দুল করিম জুনাক, আব্দুল হাসিব, জহিরুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সদরুল ইসলাম লোকমান, আব্দুল মুনতাসির চৌধুরী সাব্বিহ, আজহার আলি অনিক, ইবনে জাহান তানভীর, সাইদুর রহমান সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুল আলম সৌরভ, সৈয়দ মিনহাজ, মদন মোহন কলেজ ছাত্রদলের আহবায়ক মুক্তার আহমদ মুক্তার, মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক কাওসার আহমদ চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমূখ।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code