বোনের সঙ্গে অভিমান করে ভাইয়ের আত্নহত্যা!
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছোট বোনের সঙ্গে অভিমান করে পারভেজ মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রোববার (১৫ আগস্ট) রাতে জগন্নাথপুর পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৬ আগস্ট) জগন্নাথপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য ওই যুবকের মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুরের সমছু মিয়ার ছেলে পারভেজ মিয়া রোববার রাত ৮টার দিকে বাইরে থেকে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পর তার ছোট বোন রাজমিন বেগমকে ভাত দেওয়ার কথা বলেন। তখন ছোট বোন তাকে বলেন, ভাত রান্না হচ্ছে, একটু পরে দিচ্ছি। সঙ্গে সঙ্গে পারভেজ তার নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। রান্না শেষে ছোট বোন তাকে ভাত খাওয়ার জন্য ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে বোন দেখতে পান, পারভেজ ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। তার চিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
পারভেজ মিয়ার বাবা সমছু মিয়া বলেন, আমার ছেলের কিছুটা মানসিক সমস্যা ছিল। সে প্রায়ই পরিবারের লোকজনের সঙ্গে উগ্র মেজাজে কথা বলত।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর সরকার বলেন, পরিবারের দাবি ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Related News
ছাতকে তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় তিন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবারRead More
ছাতক নদীবন্দরে বাল্কহেডপ্রতি ১৩-১৮ হাজার টাকা আদায়ের অভিযোগ
Manual8 Ad Code ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক নদীবন্দরে ইজারার নির্ধারিত শর্তের বাইরে বাল্কহেড থেকেRead More



Comments are Closed