Main Menu

হাসপাতালে ভর্তি রওশন এরশাদ

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থার জন্য আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে।

Manual6 Ad Code

গত শনিবার (১৪ আগস্ট) রাতে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

মামুন হাসান বলেন, হঠাৎ করে ম্যাডামের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা মোটামুটি ভালো। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Manual4 Ad Code

হাসপাতালে ভর্তির পর রওশন এরশাদের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে বলেও জানান মামুন হাসান।

মামুন আরও বলেন, রওশন এরশাদ বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসা চলছে। তার পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Manual7 Ad Code

বিরোধী দলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে গত ৩০ এপ্রিল রাতে রওশন এরশাদের পানিশূন্যতা দেখা দিলে তাকে সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ২৪ দিন চিকিৎসা শেষে ২৩ মে তিনি বাসায় ফেরেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code