টিকার বদলে হাজার হাজার মানুষকে স্যালাইন পুশ!
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের ঝুঁকি কমাতে ভ্যাকসিনকে প্রধান অস্ত্র মানছেন জনস্বাস্থ্যবিদরা। এদিকে করোনার ভ্যাকসিন প্রয়োগ নিয়ে ঘটেছে অদ্ভুত এক কাণ্ড।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, উত্তর জার্মানিতে এক নার্সের বিরুদ্ধে করোনা ভ্যাকসিনের বদলে ৮ হাজারেরও বেশি মানুষকে স্যালাইনের পানি পুশ করার অভিযোগ উঠেছে।
বিবিসি আরও জানায়, এ বছরের মার্চ এবং এপ্রিল মাসে জার্মানির নর্থ সি কোস্ট এলাকার প্রত্যন্ত অঞ্চল ফ্রাইসল্যান্ডে এ ঘটনা ঘটলেও সম্প্রতি তা সংবাদ মাধ্যমে উঠে এসেছে।
তবে এতে অভিযুক্ত নার্সের উদ্দেশ্য এখনো জানা যায়নি, এমনকি তার নামও প্রকাশ করা হয়নি। এদিকে ঠিক কী কারণে ওই নার্স এই ঘটনা ঘটিয়েছেন তা জানতে পুলিশ তদন্ত করছে।
বিবিসি জানায়, যাদের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের বয়স ৭০ বছরের বেশি। মহামারি করোনাভাইরাসের মারাত্মক ঝুঁকিতে আছেন।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ ভুক্তভোগী ৮৫৫৭ জনকে আবারো টিকা নেওয়ার আহ্বান জানানোর পর, এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৬০০ জনকে নতুন করে টিকা দেওয়া হয়েছে।
এদিকে জার্মান পুলিশ জানিয়েছে, এর আগে ৪০ বছর বয়সী ওই নার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে মহামারি করোনা সংক্রমণ রোধে জার্মান সরকারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে পোস্ট দিয়েছেন। এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনো মামলা হয়নি বলে জানিয়েছে জার্মান পুলিশ।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed