প্রবাসী জামিলা চৌধুরীকে হয়রানীর প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা
প্রবাস ডেস্ক: সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মহিলা জামিলা চৌধুরীকে হয়রানীর প্রতিবাদে বৃটেনের বৃহত্তম কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সাউথ ইষ্ট রিজিয়নের উদ্যোগে গত ৫ই আগষ্ট বৃহস্পতিবার পূর্ব লণ্ডনের কেন্দ্রীয় অফিসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
সংগঠনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফজলুল করিম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সাংবাদিক ছমির উদ্দিন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান , জিএসসির পেট্রন ও সাবেক চেয়ারপার্সন কে এম আবুতাহের চৌধুরী, কাউন্সিলার ব্যারিষ্টার নাজির আহমদ, বীর মুক্তিযাদ্ধা আহবাব হোসেন চৌধুরী ।
সভায় আরো বক্তব্য রাখেন মাষ্টার আমীর উদ্দিন আহমদ ,আফসর মিয়া ছুটু, মাস্টার আমির উদ্দিন আহমদ, নূর বক্স, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ রফিক, ট্রেজারার সুফী সুহেল আহমদ, জয়েন্ট ট্রেজারার আবুল মিয়া, ইস্ট লন্ডন শাখার সেক্রেটারী আব্দুল মালিক কুটি, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী আলাউর রহমান ওলি, জগম্বর আলী, মোঃ দুদু মিয়া সিকদার, মিসেস ঝরনা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ারের সহ সভাপতি হাজী ফারুক মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, ফরহাদ চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, আমির আলী, সাংবাদিক জাকির হোসেরন কয়েছ, আমিনুর চৌধুরী, আবুল কাশেম, নূর আহমদ, তাজ উদ্দিন, আনহার আহমেদ, এনাম চৌধুরী, সালেহ আহমদ প্রমুখ ।
সভায় বক্তারা -ওসমানী বিমান বন্দরে জামিলা চৌধুরীকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে প্রবাসী যাত্রীদের জান মালের নিরাপত্তা প্রদানের দাবী জানান। বক্তারা জামিলা চৌধুরীকে ক্ষতিপূরণ প্রদান, সিণ্ডিকেট ভেঙ্গে দুর্নীতিবাজ অফিসারদের শাস্তি প্রদান, ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ বিমান বন্দরে রুপান্তরের দাবী জানান।
সভায় বক্তারা বিমানবন্দর গুলোর সার্ভিস উন্নত করার আহবান জানান এবং প্রবাসী হয়রানি বন্ধে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ, বিমান মন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলীর দৃষ্টি আকর্ষণ করেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed