টেকনাফে পাহাড়ধসে একই পরিবারের ৫ শিশু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালি ভিলেজ পাড়ায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ বলেন, পানখালি ভিলেজ পাড়ায় স্থানীয় সৈয়দ আলমের বাড়িতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ৫ জনের মৃত্যু হয়েছে, তারা সবাই একই পরিবারের।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন, ভিলেজ পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের ৫ জন মাটি চাপা পড়ে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। নিহতরা সবাই শিশু। উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসন ও স্থানীয়রা একযোগে কাজ করছে। তবে কেউ নিখোঁজ নেই।
টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের সরে যেতে মাইকিং করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রও খোলা রয়েছে। কিন্তু সাধারণ মানুষ শুনতে চায় না। বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উখিয়ার ক্যাম্প ১০ এ পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়। মাটির চাপায় আহত হন ৩ জন। তাদের ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ঢলের পানিতে ডুবে ক্যাম্প-১৮ তে এক শিশুর মৃত্যু হয়।
এছাড়া পাহাড়ধসে টেকনাফে হোয়াইক্যংয়ে এক নম্বর ওয়ার্ডে রকিম আলী নামে একজনের মৃত্যু হয়। আর মহেশখালি উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহিপাড়ায় মাটির দেয়াল চাপায় মোরশেদা বেগম নামের এক নারীর মৃত্যু হয়।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ হারানো পাঁচজন হলেন, নুর বাহার, দিল বাহার ও তার দুই সন্তান তিন বছরের আব্দুর রহমান ও দুই বছরের আয়েশা সিদ্দিকা এবং শফিউল আলম।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed