সিলেটে করোনাক্রান্তদের ফ্রি টেলি মেডিসিন সেবা দিচ্ছে অক্সিলাইফ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করছে অক্সিলাইফ। সিলেট মিলেনিয়াম ব্যাচ (এসএসসি-২০০০ ও এইচএসসি-২০০২) সিলেট বিভাগের সার্বিক তত্বাবধানে কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করছে অক্সিলাইফ।
জরুরী স্বাস্থ্য সেবার মধ্যে রয়েছে, সরাসরি ফোন কলের মাধ্যমে ২৪ ঘন্টা টেলিমেডিসিন সেবা প্রদান, ইমার্জেন্সি রোগীদের প্রাথমিক হোম চিকিৎসা প্রদান, জরুরী অক্সিজেন সেবা, রোগ নির্ণয়ের জন্য স্যাম্পল কালেকশনে সহযোগিতা প্রদান, সংকটাপন্ন রোগীদের হাসপাতালে ভর্তিতে সহযোগিতা প্রদান, কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা, বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি অংশগ্রহণে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ চিকিৎসা সংক্রান্ত প্রোগ্রামের আয়োজন, গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান এবং জরুরী প্রয়োজনে কোভিড-১৯ আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দ্রুত সেবা দিতে দুটি হটলাইন ০১৩০৫-২১৫০৪২ এবং ০১৮২৩-১৩৮৮১৭ চালু করা হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০১৩০৫-২১৫০৪২ নম্বরে এবং সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ০১৮২৩-১৩৮৮১৭ নম্বর থেকে সেবা পাওয়া যাবে। বিজ্ঞপ্তি
Related News
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।Read More
সিলেটে ডেঙ্গুতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতেRead More



Comments are Closed