দেশে করোনায় আরও ২০৪ মৃত্যু, শনাক্ত ৮,৪৮৯
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৬৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৯ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৯২ হাজার ৪১১ জনে।
শনিবার (১৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৩ হাজার ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।
এর আগে গতকাল শুক্রবার (১৬ জুলাই) ১৮৭ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১২ হাজার ১৪৮ জন।
এছাড়া, গত ১৫ জুলাই দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ জন মারা যান। ১৪ জুলাই ২১০ জন এবং ১৩ জুলাই দেশে করোনায় মারা যান ২০৩ জন । আর ১২ জুলাই দেশে তৃতীয় সর্বোচ্চ ২২০ জন মারা যান। ১১ জুলাই দেশে সর্বোচ্চ ২৩০ জন মারা যান। ১০ জুলাই ১৮৫ জন, ৯ জুলাই ২১২, ৮ জুলাই ১৯৯ জন, ৭ জুলাই ২০১ জন, ৬ জুলাই ১৬৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৩ জুলাই ১৩৪ জন, ২ জুলাই ১৩২ এবং ১ জুলাই ১৪৩ জন করোনায় মৃত্যুবরণ করেন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More



Comments are Closed