ল্যাপটপ-মোবাইল কিনতে ৭০ শতাংশ ঋণ দেবে ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব ইত্যাদি ডিজিটাল ডিভাইস কেনার জন্য ৭০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে ব্যাংক। সোমবার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
দেশে কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো সার্কুলারে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা-কার্যক্রম চলমান থাকায় শিক্ষক বা শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
এছাড়া সরকারের রূপকল্প ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্ভরযোগ্য ডিজিটাল অভিগমন এবং তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ মানবসম্পদ উন্নয়নে আইসিটি খাতে অর্থায়নকে উৎসাহিত করা হচ্ছে।
এ প্রেক্ষাপটে ভোক্তা ঋণের আওতায় গ্রাহকের অনুকূলে ডিজিটাল ডিভাইস (ল্যাপটপ/মোবাইল/কম্পিউটার/ট্যাব ইত্যাদি) ক্রয় বাবদ ঋণ বিতরণের ক্ষেত্রে বিদ্যমান ঋণ-মার্জিন অনুপাত ৩০:৭০ এর পরিবর্তে সর্বোচ্চ ৭০:৩০ অনুপাত অনুসরণ করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের প্রুডেনশিয়াল রেগুলেশনস ফর কনজ্যুমার ফিন্যান্সিং, ২০০৪ ও তদসংশ্লিষ্ট বিদ্যমান সার্কুলার বা সার্কুলার লেটারসমূহে বর্ণিত অন্যান্য নির্দেশাবলী পরিপালন নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed