বাহুবলে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
ঘটনাটি ঘটেছে রোববার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের মিরেরপাড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মিরেরপাড়া গ্রামের মৃত শাহ মোজাম্মিল হোসেন ময়না মিয়ার পুত্র কুয়েত প্রবাসী ফয়সল মিয়া (৩০) এর সাথে একই গ্রামের খুর্শেদ আলীর পুত্র মোতাহির মিয়া ও মোশাহিদ মিয়া গংদের বিরোধ চলে আসছে। তাদের এ বিরোধ সালিশে নিষ্পত্তির জন্য আজ রোববার দুপুরে স্থানীয় মুরুব্বীগণ পুকুরের জায়গার সীমানা নির্ধারণের কাজ শুরু করেন।
বিকাল সাড়ে ৩টার দিকে পুকুরের সীমানায় খুঁটি স্থাপনকালে প্রবাসী ফয়সল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় ফয়সল মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফয়সল মিয়া এক বছর আগে বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed