দেশে গণটিকাদান শুরু সোমবার থেকে
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল সোমবার (১২ জুলাই) থেকে দেশে গণটিকাদান শুরু হচ্ছে। এদিন থেকে জেলা-উপজেলায় দেওয়া হবে চীনের তৈরি সিনোফার্মের টিকা। এর পরদিন মঙ্গলবার থেকে সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে কোভ্যাক্সের মডার্নার টিকা।
রবিবার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক এ তথ্য জানান।
তিনি জানান, সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। এর আগে সিটি করপোরেশন এলাকায় মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার থেকে সারাদেশে সিনোফার্ম এবং মঙ্গলবার থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে।
ফেব্রুয়ারি থেকে দেশে গণহারে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়। কিন্তু টিকা স্বল্পতায় মাঝে কিছুদিন সমস্যা হয়। পরে দেশে টিকা আসায় আবার গণটিকা শুরু হয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed