Main Menu

করোনায় ১০ টাকায় মিলছে ১৭০ টাকার পণ্য

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা মহামারিতে কর্মহীন ও অসহায়দের জন্য ১০ টাকায় হাট বাজারের আয়োজন করেছে মোংলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘দখিন হাওয়া সাহিত্য পরিষদ’।

Manual1 Ad Code

শুক্রবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পৌর ভবনের সামনে প্রায় দেড় শতাধিক অসচ্ছল মানুষের হাতে ৭ ধরনের বাজারের পণ্য তুলে দিলেন সংগঠনের নেতারা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।

দখিন হাওয়া সাহিত্য পরিষদের এই উদ্যোগে করোনাভাইরাস মহামারিতে বিপাকে পড়া এ বাজার থেকে প্রতি সপ্তাহে ১২০ জন থেকে শুরু করে ২০০ জনেরও বেশি ব্যক্তিকে মাত্র ১০ টাকার বিনিময়ে ৭ আইটেমের বাজার দেওয়া হবে। বাজারসামগ্রীর মধ্যে রয়েছে আলু এক কেজি, মিষ্টি কুমড়া ৫০০ গ্রাম, পোটল ৫০০ গ্রাম, পেঁয়াজ ৫০০ গ্রাম, ডাল ২৫০ গ্রাম, কাঁচকলা এক হালি ও কাঁচামরিচসহ কাঁচাবাজারের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এ পণ্যের আনুমানিক মূল্য ১৭০ টাকা।

Manual2 Ad Code

শুক্রবার সকাল ১০টায় শহরের আব্দুল হাই সড়কের (পৌর ভবন) সামনে এই প্রথম ১২০ জনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব নয়ন কুমার রাজবংশী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান কবি আফরোজা হীরা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান জাহিদ, সহসাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান অভিসহ সংগঠনের অন্য সদস্যসহ অনেকে।

Manual5 Ad Code

এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান আফরোজা হীরা বলেন, বিনামূল্যে খাদ্যপণ্য নিতে অনেকেই সংকোচবোধ করতে পারে। তাই করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে পেরে আমিসহ সংগঠনের সদস্যরা অনেক আনন্দিত। তাই প্রতীকী মূল্য হিসাবে মাত্র ১০ টাকা ধরা হয়েছে। দুস্থ ও সুবিধাবঞ্চিত ছাড়াও বেশ কয়েকটি নিম্নমধ্যবিত্ত পরিবারও সহায়তা পেয়েছেন। মানুষ যাতে এটাকে ত্রাণসামগ্রী না ভাবেন, তাই মাত্র ১০ টাকার বিনিময়ে এই প্রতীকী মূল্যের এ বাজারের আয়োজন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code