Main Menu

দোয়ারাবাজারে ৭৫ লাখ টাকার চোরাই পণ্যসহ ২ জন গ্রেপ্তার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় চোরাইপণ্যসহ ২জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ধৃতরা হচ্ছে- উপজেলার বগুলাবাজার ইউনিয়নের গাছগড়া গ্রামের আলমগীর হোসেনের পুত্র কাউসার আলম (২৫) ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের মৃত মছদ্দর আলীর পুত্র আক্তার হোসেন (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার আজমপুর খেয়াঘাট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন দোয়ারাবাজার থানার পরিদর্শক আহমদ আলী ও সঙ্গীয় ফোর্সসহ র‌্যাব’র ৭ সদস্যের একটি টিম। এ সময় উদ্ধার করা হয় চোরাইপথে আসা ভারতীয় ১৫৮ বান্ডিল থান কাপড় যার মূল্য ৭৩ লক্ষ ৯০ হাজার টাকা এবং ৩টি মোবাইল সেট যার মূল্য ৩ হাজার টাকা। পরে জব্দকৃত চোরাইপণ্যসহ আটক দুজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রিমান্ডের আবেদন চেয়ে জব্দকৃত চোরাইপণ্যসহ তাদেরকে সুনামগঞ্জ কোর্টে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code