জৈন্তাপুরে বিএসএফের ধাওয়ায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে পড়ে নিখোঁজ বাংলাদেশি যুবকের লাশ ৪৮ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) দুপুর পৌনে ১টায় ভারতীয় সীমান্তের রংহংকং এলাকায় যুবকের লাশ ভেঁসে উঠে।
জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান ও এলাকাবাসী জানান, গত বুধবার সন্ধ্যায় ভারতীয় সীমান্তবক্ষী বাহিনী বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে পড়ে নিখোঁজ ছিল উপজেলার আসামপাড়া আর্দশগ্রামের শফিক মিয়ার পুত্র সোহেল মিয়া (২৮)।
দীর্ঘ ৪৮ ঘন্টা পর শুক্রবার দুপুরে ভারতীয় সীমান্তের রংহংকং এলাকার একটি পানির গর্তের বাংলাদেশ অংশে নিখোঁজ যুবকের লাশ ভেঁসে উঠে।
প্রসঙ্গ, গত ৭ জুলাই বুধবার গরুর সন্ধান করতে শ্রীপুর সীমান্তে ভারতের কাছাকাছি চলে যায় সোহেল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিক সোহেলকে দেখে ধাওয়া করে। তখন সোহেল আত্মরক্ষার জন্য পানিতে ঝাঁপ দেয়। আর তখন থেকে সোহেল নিখোঁজ ছিল।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহেলের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। লাশ উদ্ধারের সময় বিজিবিও সাথে ছিল।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed