Main Menu

এমফিল-পিএইচডিতে ভর্তির তারিখ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৮ জুলাই থেকে অনলাইনে আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে সংবাদমাধ্যমকে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব কোর্স সংক্রান্ত তথ্যের জন্য (www.nu.ac.bd/admissions) ওয়েবসাইটে ভিজিট করার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে।

 

Share





Related News

Comments are Closed