দেশে করোনায় আরও ১৬৩ মৃত্যু, শনাক্ত ১১৫২৫
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে চলমান সাত দিনের কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে দেশে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯২ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।
মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৬৩১ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
এরআগে গতকাল সোমবার (৫ জুলাই) মহামারি করোনায় একদিনে দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া এদিন নতুন করে করোনা শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed