ভারত থেকে দেশে এলো ১৯০ মেট্রিকটন অক্সিজেন
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের ২১ এপ্রিল থেকে বন্ধ থাকার পর আবারও বেনাপোল বন্দর দিয়ে শুরু হয়েছে অক্সিজেন আমদানি। এর মধ্যে গত দুই দিনে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে প্রায় ১৯০ মেট্রিক টন অক্সিজেন।
সোমবার (৫ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল।
তিনি বলেন, লিন্ডা বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান গত দুই দিনে ১৫টি ট্রাকে ভারত থেকে প্রায় ১৯০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করেছে।
লিন্ডা বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান বলেন, ভারতে অক্সিজেন সংকট থাকায় সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে রফতানি বন্ধ করে দেয়। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় আড়াই মাস পর ভারত সরকার অক্সিজেন রফতানির অনুমতি দিয়েছে।
এখন থেকে প্রায় প্রতিদিনই ভারত থেকে অক্সিজেন আমদানি হবে বলেও জানান জিল্লুর রহমান।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed