সিলেটে করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সাথে প্রতিদিনই করোনায় প্রাণহানী হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৫৩ জন। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৬ জন।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে তিনি উল্লেখ করেন, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৪ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ১ জনের মৃত্যু হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২৫৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৬ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ৬১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়। নতুন এই ২৫৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৬৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ হাজার ০৭৭ জন, হবিগঞ্জে ২ হাজার ৮৯২ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ১৮২ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৬ জন। এরমধ্যে সিলেট জেলার ৮৫ জন, হবিগঞ্জের ৭ জন, মৌলভীবাজারে আরও ১৪ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৮৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৪০১ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৩২ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে সিলেটের ৩২ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৪ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৯৬ জন। এরমধ্যে সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে আরও ১৫ জন।
গত বছরের মার্চ থেকে এ বছরের ৫ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারের ৩৭ জন রয়েছেন।
এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। এদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। সিলেটের অধিকাংশ হাসপাতালে খালি নেই আইসিইউ শয্যা। রোগীকে বাঁচাতে তাদের স্বজনরা আইসিইউর জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed