সারাদেশে টিসিবি’র পণ্য বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
আজ সোমবার (৫ জুলাই) থেকে নিম্ন আয়ের মানুষের সুবিধার্থে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি।
দেশের সকল মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য সামগ্রী বিক্রি করা হবে।
এ বিষয়ে টিসিবির যুগ্ন পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। তবে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ডিলারদের মাধ্যমে আজ থেকে ট্রাক সেল শুরু করা হচ্ছে। সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ডিলাররা পণ্য বিক্রি করবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ঈদুল আজহার জন্য সরকার ঘোষিত ছুটির দিন টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ২৯ জুলাই পর্যন্ত অন্যান্য দিনগুলোতে ভ্রাম্যমাণ ট্রাক সেল চলমান থাকবে।
টিসিবি ট্রাক সেলের মাধ্যমে চিনি, মশুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ১০০ টাকা, চিনি ও মসুর ডাল ৫৫ টাকা কেজি। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার তেল, চার কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন।
প্রতিটি ট্রাকের জন্য ৫শ’ থেকে ৮শ’ কেজি চিনি, মসুর ডাল ৩শ’ থেকে ৬শ’ কেজি এবং সয়াবিন তেল ৮শ’ থেকে ১২’শ লিটার বরাদ্দ রাখা হয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed