ভ্যাকসিন দেওয়া শেষ হলেই খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকা দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভ্যাকসিন দেওয়া শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
শনিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা আরও বলেন, গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না।
ভ্যাকসিন এসেছে চীন ও যুক্তরাষ্ট্র থেকে। যত টাকা লাগে দেওয়া হবে, আরও টিকা নিয়ে আসা হবে দেশে। সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। আমরা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেব। বেশি মূল্যে কেনা হলেও জনগণ বিনামূল্যেই পাবেন করোনার টিকা।
যাদের জন্য কেউ কোনোদিন ভাবেনি তাদের জন্যই কাজ করছি আমরা। হয়তো গলায় আওয়াজ নাই তাই বেশি শোনা যায় না। সমালোচকদের খোঁজ নিয়ে দেখার অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকাই লাগুক দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত টিকার ব্যবস্থা করা হবে। বৈশ্বিক বাজারে চড়া দামে কিনলেও দেশের ৮০ ভাগ মানুষকে বিনামূল্যে টিকা দেবে সরকার।
করোনার কারণে সীমিত পরিসরে ১২ কার্যদিবসেই শেষ হয় নতুন বছরের বাজেট পাসের আনুষ্ঠানিকতা। অধিবেশনে ৮৫ জন সংসদ সদস্য ১৫ ঘণ্টা ৩২ মিনিটের আলোচনায় চূড়ান্ত করেছেন নতুন অর্থবছরের রাষ্ট্রীয় আয়-ব্যয়ের খতিয়ান, পাস হয়েছে ৭টি বিল।
রীতি অনুযায়ী শনিবার দুপুরে অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, করোনার মধ্যেও নতুন বাজেট অর্থনীতি ও জীবনযাত্রা পুনরুজ্জীবিত করবে। যেহেতু আবার করোনা দেখা দিয়েছে, সেহেতু আমাদের সাধ্যমতো আবার সহযোগিতা দেব। কারো খাদ্য প্রাপ্তিতে যেন সমস্যা না হয়, সে বিষয়টা অবশ্যই আমরা দেখব।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed