কমলো ভোজ্যতেলের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১ জুলাই থেকে ভোজ্যতেলের দাম ৪ টাকা কমানো হয়েছে। বুধবার (৩০ জুন) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে না কমলে অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের দাম কমবে না।
সে সময় তিনি বলেন, প্রতি সপ্তাহে গ্লোবাল মার্কেট ও বিশ্ববাজার মনিটরিং করা হয় তেলের বাজারের অবস্থা জানতে। বর্তমানে সর্বকালের সর্বোচ্চ দামে তেল বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে দাম না কমলে ভোজ্যতেলের দাম কমানো কঠিন হবে।
গত ২৯ মে থেকে বাজারে প্রতি লিটার সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি শুরু হয়। এর আগে মে মাসের মাঝামাঝিতেও তেলের দাম বাড়িয়ে ১৪৪ টাকা লিটার নির্ধারণ হয়। এ নিয়ে গত পাঁচ মাসে মোট পাঁচ দফায় ভোজ্যতেলের দাম বাড়ানো হয়। ৩০ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা (৩৩ শতাংশ) বেড়েছে। ওই সময় প্রতি লিটার তেল ১১৫ টাকায় বিক্রি হতো।
গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল প্রায় ১১৫ টাকায় এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেল প্রায় ১১০ টাকায় বিক্রি হতো। এর আগের মাসে লিটার প্রতি তেলের দাম আরও ১০ থেকে ১৫ টাকা কম ছিল।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed