Main Menu

মাধবপুরে পিকআপ ভ্যান-অটোরিক্সার সংঘর্ষ, নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. আবুল কালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ জুন) বিকালে মাধবপৃুর মনতলা সড়কের মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কালাম উপজেলার ২ নং চৌমুহনী ইউপির পূর্ব হরিনখোলা গ্রামের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানান, সোমবার বিকালে মো. আবুল কালাম অটোরিকসা সিএনজি যোগে মাধবপুর বাজারে যাচ্ছিলেন। মনতলা পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা প্রান আরএফএল এর (ঢাকা মেট্রো-অ১১-৩৮০৭) একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্য় হয়। এতে গুরুতর আহত অবস্থায় মো. আবুল কালামকে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রোকন উদ্দিন উজ্জ্বল তাকে মৃত ঘোষনা করেন।

মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করে মনতলা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed