দেশে নারীর চেয়ে পুরুষের সংখ্যা ২ লাখ বেশি: বিবিএস
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দেশের মানুষের মোট সংখ্যা প্রকাশ করেছে। একই সঙ্গে পুরুষ ও নারী এখন কত সেটাও জানিয়েছে। সোমবার (২৮ জুন) বিবিএস ও এমএসভিএবি (৩য়) প্রকল্পের প্রতিবেদনে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০’ এর ফলাফল প্রকাশ করে।
রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন মিলনায়তনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলে দেশে মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ বলে জানানো হয়। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ এবং নারী ৮ কোটি ৪০ লাখ। অর্থাৎ দেশে পুরুষ ও নারীর অনুপাত প্রায় সমান।
প্রকাশিত ফলাফলে বলা হয়, ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ। নারী ৮ কোটি ৪০ লাখ। জনসংখ্যা বাড়ার হার ১ দশমিক ৩০ শতাংশ, গড় আয়ু ৭২ দশমিক ৮ বছর।
এ ছাড়া নারীর প্রত্যাশিত গড় আয়ু পুরুষের চেয়ে অনকে বেশি বলেও জানানো হয়। বলা হয়, নারীর প্রত্যাশিত গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর আর পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। এর আগে ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর।
জরিপে খানার গড় আকার ৪ দশমিক ৩ জন বলে জানিয়েছে বিবিএস। খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮ দশমিক ৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১ দশমিক ৫ শতাংশ মানুষের।
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কমেছে। নতুন প্রকাশিত জরিপে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ দেখানো হয়েছে। যা আগের বছর (২০১৯) ছিল ১ দশমিক ৩২ শতাংশ। তার আগের বছর (২০১৮) ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এখন প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ১ হাজার ১৪০ জন। আগের বছর ছিল ১ হাজার ১২৫ জন।
দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৪ শতাংশ, প্রতি হাজারে মাতৃ মৃত্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ, ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ৬ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার ৭৫ দশমিক ২ শতাংশ, ৭ বছর ও তদূর্ধ্ব নারী শিক্ষার হার ৭২ দশমিক ৯ শতাংশ।
দেশের ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৩ দশমিক ৫ শতাংশ। এর মধ্যে পুরুষ ৫২ দশমিক ৭ শতাংশ এবং নারী ৩৪ দশমিক ৩ শতাংশ বলে জানানো হয়েছে।
ফলাফল প্রকাশের অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ইয়ামিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক তাজুল ইসলাম। রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল প্রকাশ করেন প্রকল্প পরিচালক আশরাফুল হক।
Related News
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More



Comments are Closed