Main Menu

সিলেটে করোনায় আরো ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে অতিমারী করোনায় গত ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় তিনজন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। আর সুস্থ হয়েছেন ৮২ জন।

সিলেট স্বাস্থ্য বিভাগের রবিবারের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ওসমানী হাসপাতালে ১৬ জন, সিলেটে ৫৯ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারে ৭ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ২৮ জনে। এরমধ্যে সিলেটে ১৬ হাজার ৫৬৬ জন, সুনামগঞ্জে ২৯৪৩ জন, হবিগঞ্জে ২৬৪১ জন ও মৌলভীবাজারে ২৮৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৯ জন সিলেটে হাসপাতালে ভর্তি হয়েছে। সিলেট বিভাগে সবমিলিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩২৯ জন। এর মধ্যে সিলেটে ৩১১ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ১০ জন।

সিলেট বিভাগে সবমিলিয়ে করোনায় ৪৬৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলায় ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজারে ৩৫ জনের মৃত্যু হলো।

একই সময়ে সুস্থ ৮২ জন মিলিয়ে এ বিভাগে মোট সুস্থ হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন।

Share





Related News

Comments are Closed