দেশে করোনায় আরও ৮৫ মৃত্যু, শনাক্ত ৫৭২৭
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৮৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৮৭ জনে। এছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৫ হাজার ৭২৭ জন। এতে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৬ হাজার ৮৭৭ জন।
বুধবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৯১ হাজার ৫৫৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৮ হাজার ২৫৬ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৭ দশমিক ২৭ শতাংশ।
এর আগে মঙ্গলবার (২২ জুন) দেশে করোনায় ৭৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৪ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed