ক্ষেতে মিললো গলিত পা, বাঁশঝাড়ে হাতের অংশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাঁচাউন গ্রামে সোমবার (২১ জুন) দুপুরে এক কৃষকের মুখিক্ষেত থেকে মানুষের একটি পা এবং সংলগ্ন বাঁশঝাড়ের নীচ থেকে দুটি হাতের কাটা অংশ উদ্ধার করেছে পুলিশ। দেহের অনান্য অংশের সন্ধানে মাঠে রয়েছে পুলিশ।
মির্জাপুর ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা এসআই কাশি চন্দ্র শর্মা বলেন, ধারণা করা হচ্ছে কাটা অংশগুলো চার-পাঁচ দিন আগের। সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে ওই কৃষক প্রথমে দুর্গন্ধ পান। পরে গলিত একটি কাটা পা দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে পা উদ্ধার করে। পরে সংলগ্ন বাঁশঝাড়ের নীচে দুটি কাটা হাতের অংশ পাওয়া যায়। পা হাঁটু থেকে এবং হাত দুটো কনুই থেকে কাটা।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, ধরণা করছি হাত-পা গুলো কোনো নারীর। কাটা অংশগুলো ওই বস্তায় ছিল। শিয়াল বস্তা থেকে টেনে বের করেছে। এখনো তল্লাশি চলছে।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed