Main Menu

গাজীপুরে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক কাচামাল ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে, পুলিশ। অভিযানকালে ডাকাতি হওয়া অটোরিক্সার বিভিন্ন যন্ত্রপাতি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠালে প্রত্যেককে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গ্রেপ্তারকৃতরা হলেন, হামিদুল ইসলাম (২৮), মিজানুর রহমান ওরফে কেটু মিজান (২৯), তারিকুল ইসলাম রাহাত (২৩), ইমরান সরকার (২৬), সোহেল (৩০) ও রিপন কুমার সাহা (৩৮)।

গ্রেফতারকৃতরা গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক মহাসড়কে ডাকাতি করতো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, মোনায়েম খা নামে এক কাঁচামাল ব্যবসায়ী গত ৮ জুন ভোরে ভোগড়া বাইপাস থেকে কাচামালের আড়ৎ থেকে মালামাল কিনে গাজীপুর সদরথানাধীন বাহাদুরপুর বাজারে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় ৬/৭ জনের একদল ডাকাত গতিরোধ করে। এসময় কিছু বুঝার আগে তাকে মারধর করে প্রায় ৯০ হাজার টাকা মুল্যের কাঁচামালসহ অটোরিক্সাটি নিয়ে যায়। এসময় তার কাছে থাকা নগদ ৪৭ হাজার টাকাও লুটে নেয় ডাকাত দল। পরে ব্যবসায়ী মোনোয়েম খা জিএমপি বাসন থানায় অভিযোগ দায়ের করলে সিসিটিভি ফুটেজ দেখে ডাকাতি কাজে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে প্রত্যেককে ৫ দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর আদালতে পাঠালে নির্বাহী হাকিম দুইদিন করে মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ।

Share





Related News

Comments are Closed