গাজীপুরে বিনামূল্যে গাছের চারা বিতরণ
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের চান্দনা হাইস্কুল এন্ড কলেজ মাঠে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে এলাকাবাসীর মাঝে তিনশ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হীরা সরকার ওইসব চারা বিতরণ করেন।
হীরা সরকারের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক বাসন ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা রাশেদ আলম, সাইফুল ইসলাম সাজিদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মশিউর রহমান সায়মন, নাজমুল হাসান জুয়েল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহবানে এ বর্যা মৌসুমে তাই গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডের এলাকাবাসীর মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণের কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed