দেশে করোনায় আরও ৩৯ মৃত্যু, আক্রান্ত ১৬৩৭
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১ জনে। এছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৬৩৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জন।
শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১০৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২৪ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১১ হাজার ৫৯০ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
এর আগে শুক্রবার (১১ জুন) দেশে করোনায় ৪৩ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ২ হাজার ৪৫৪ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা আরও সহজRead More
টিসিবি থেকে বাদ পড়েছেন ৫৯ লাখ সুবিধাভোগী: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকারRead More



Comments are Closed