ভূমি সেবা সপ্তাহ, গাজীপুরে নানা বিড়ম্বনা
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: রোববার থেকে সারা দেশের ন্যায় গাজীপুরেও ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। কিন্তু গাজীপুরে এ সেবা পেতে ও দিতে সংশ্লিষ্টরা পড়েছেন নানা বিড়ম্বনায়।
সোমবার (৭ জুন) সকালে গাজীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসে গিয়ে এ তথ্য জানা গেছে।
গাজীপুর সদরের সহকারি কশিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম জানান, জমির মালিকরা যাতে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদানসহ অন্যান্য সেবা পেতে পারেন তার জন্যই রোববার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার এ সপ্তাহের দ্বিতীয় দিনে অনেকেই ওই সেবা গ্রহণে ভূমি অফিসগুলোতে ভিড় করছেন। ভূমির মালিকরা অনলাইনে রেজিস্ট্রেশন করে দেশের যে কোন এলাকার জমির খাজনা, নামজারী, খতিয়ান, পর্চার তথ্য পেতে পারবেন।
খতিয়ানের জন্য রেজিস্টেশন করতে গিয়ে সুবিধাভোগীরা নানা সমস্যায় পড়ছেন। তাদের রেজিস্টেশন করতে এনআইডি বা স্মার্টকার্ডে মোবাইল নম্বরের গড়মিল, অনলাইনে একাউন্ট খোলার পর সুবিধাভোগীদের ব্যবহারের জন্য যার যার নামে যে পাসওয়ার্ড দেয়া হয় তা ভুলে যাওয়া এবং ডাটা এন্ট্রি করার সময় সার্ভারে ইরর দেখানোর সমস্যায় পরতে হচ্ছে। এতে সেবা প্রদানকারী ও সেবা গ্রহিতা উভয়েই কিছুটা বিরম্বনায় পড়তে হচ্ছে। তবে আমরা তাদের এ কর্মকে সহজীকরনের জন্য এ ভূমি মেলায় নানাভাবে সহযোগিতা করছি। এজন্য land.gov.bd-এ লগইন করতে হবে। এছাড়াও ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বা ৩৩৩/১৬১২২ নন্বরে ফোন করেও এ সংক্রান্ত সুবিধা পেতে পারবেন জমির মালিকরা।
গাজীপুর মহানগরের ভোগড়া এলাকার বাসিন্দা মাসুদ রানা জানান, আমাদের প্রযুক্তিগত জ্ঞান কম। তাই সরকারের ডিজিটাল এ সুবিধা ব্যবহার করতে পারছি না। এ সুবিধা নিতে আমাদের অন্যের দারস্ত হতে হচ্ছে। সরকারের এ সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাপক প্রচার ও প্রশিক্ষণ দরকার।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, এটা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ উদ্যোগের কারণে ভ‚মি অফিসগুলোতে দালালদের দৌরাত্ম কমবে। ঘরে বসেই জমির মালিকরা ভূমিকর প্রদান, পর্চা, নামজারি ও খতিয়ান উত্তোলনসহ ভূমি সংক্রান্ত নানা সুবিধা পাবেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed