সিলেটে অটোরিকশা চোর চক্রের ১০ সদস্য আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২১ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯।
গ্রেফতাররা হচ্ছেন- মো. মহিউদ্দিন (২৬), দ্বীন ইসলাম হৃদয় (২১), অনুকুল রায় (১৯), মো. মঈন উদ্দিন (২৮), মো. শফিকুল ইসলাম (৩৬), মো. সেলিম আহম্মেদ মুন্না (৩০), মো. কামরুল মিয়া (২৪), শমসু মিয়া (৪৫), মো. মানিক মিয়া (৩৭) ও মো. মশিউর রহমান (৪২)।
শুক্রবার (৪ জুন) র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সৌরভ মো. অসীম শাতিল গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২১ এপ্রিল (বুধবার) সিএনজি অটোরিকশা চোরচক্রের প্রধান মো. আবু তালেবকে গ্রেফতার করে র্যাব। এরপর ৩ জুন (বৃহস্পতিবার) মাধবপুর থেকে চক্রের অন্যতম সদস্য শমসু মিয়াকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় সিএনজি অটোরিকশা চোরচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছয়টি চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
Related News
হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের সংঘর্ষে, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদRead More
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More



Comments are Closed