দেশে করোনায় আরও ৩৮ মৃত্যু, আক্রান্ত ১০৪৩
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে। এছাড়া এসময়ে দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৪৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।
শনিবার (২৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৮৪ জনের।
এর আগে শুক্রবার (২৮ মে) দেশে করোনায় ৩১ জন মারা যান এবং ১ হাজার ৩৫৮ জনের করোন শনাক্তের কথা জানায় অধিদপ্তর।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed