কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কর্শাকড়িয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. হারুন মিয়া (৩৫), তার ছেলে বাবলু (১৪) ও ভাতিজা আবু সাঈদ ( ১০)।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জালিয়া গ্রামের ফারুক নামে এক ব্যক্তির বাড়ি থেকে তার এক আত্মীয়ের ঘরে বিদ্যুতের সংযোগ দেয়ার কাজ চলছিল। এক পর্যায়ে ফারুকের ঘরের পেছনে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তড়িতাহত হয় জালিয়া গ্রামের বুরহান মিয়ার ছেলে ৫ম শ্রেণির ছাত্র আবু সাঈদ (১০)। ভাতিজাকে বাঁচাতে গিয়ে হারুন মিয়া ও তার ছেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাবলু (১৪) তড়িতাহত হয়।
পরে ওই তিনজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed