কোয়ারেন্টাইনে তরুণীকে ধর্ষণ, পুলিশের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা পিটিআই কেন্দ্রে ভারতফেরত কোয়ারেন্টাইনে থাকা এক তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা এএসআই মোখলেছুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার (১৭ মে) খুলনা সদর থানায় নির্যাতিত তরুণী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার সত্যতা নিশ্চিত করেছেন কেএমপির ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. আনোয়ার হোসেন। নির্যাতিত তরুণী খুমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত মোখলেছুর রহমান খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কোর্ট অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। তিনি খুলনার পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে গত ১ মে থেকে দায়িত্ব পালন করছিলেন।
অভিযুক্ত মোকলেছুর রহমান (৪৪) যশোর সদরের দৌলদিহি এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে।
সূত্রমতে, নির্যাযিত তরুণী গত ৪ মে ভারত থেকে এসে খুলনা পিটিআই সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইন চলাকালীন এএসআই মোখলেছুর রহমানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে গত ১৪ মে মোখলেছুর রহমান তাকে ধর্ষণ করেন।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed