চালক ছাড়াই ট্যাক্সিসেবা আনছে বাইদু
প্রযুক্তি ডেস্ক: এবার চীনে চালকবিহীন ট্যাক্সিসেবা চালু করতে যাচ্ছে চীনা টেক জায়ান্ট বাইদু অ্যাপোলো। চালক না থাকলেও যাত্রীদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে সেদিক বিবেচনা করেই এর অনুমোদন দেবে চীনা কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয় পদ্ধতির কারণে কোনো রকম দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলেও জানায় কোম্পানিটি।
মানুষের জীবনমান উন্নয়নের জন্য চীনা টেক জায়ান্ট বাইদু অ্যাপোলো বাজারে আনতে যাচ্ছে এই স্বয়ংক্রিয় ট্যাক্সি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, চালকের আসনে কেউ না থাকলেও যাতে কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেদিকে নজর রেখেই দেওয়া হবে এর অনুমোদন।
এই ধরনের ট্যাক্সি তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে যাত্রীদের ওঠানামার পরীক্ষা করছিল। যদিও এতে নিরাপত্তার স্বার্থে রাখা হয় একজন নিরাপত্তাকর্মী। যাত্রীরা অ্যাপোলো গো অ্যাপস থেকে ট্যাক্সি ডাকতে পারবেন। তাদের অবশ্যই সিট বেল্ট বাঁধতে হবে। আর গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীদের নিজেদের পরিচয় নিশ্চিত করতে হবে।
এক যাত্রী বলেন, ট্যাক্সিটি ঘণ্টায় ত্রিশ কিলোমিটার বেগে ধীরে ধীরে চলছিল। আমার নিজেকে অনিরাপদ মনে হয়নি। এটিতে শক্তিশালী প্রযুক্তির ব্যবহার থাকায় চাইলে সবাই অভিজ্ঞতা নিতে পারে।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ট্যাক্সি চলায় সংঘর্ষ কিংবা অন্য কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগবে না। অর্থাৎ দুর্ঘটনা থেকে বাঁচাব যাত্রীরা।
Related News
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More



Comments are Closed