সিলেটে ৫ ফলের দোকানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত সিলেট শহরতলির শাহপরাণ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
র্যাব জানায়, রোববার দুপুর ১২টা হতে বেলা আড়াইটা পর্যন্ত র্যাব-৯ সদর কোম্পানি (সিলেট ক্যাম্প)-এর একটি দল ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে সিলেটের শাহপরাণ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শাহ কুতুব ফল ভান্ডারকে ১ হাজার টাকা, মফিজ উদ্দিন ফুডসকে ২ হাজার, শিপুল ফলের দোকানকে ২ হাজার, হাবিব ফল ভান্ডারকে ১ হাজার ও শাহজালাল ফলের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এই ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও এএসপি আফসান-আল-আলম এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed