করোনায় মারা গেছেন ঢাবি শিক্ষক নজরুল ইসলাম খান
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত একটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক ও ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া।
তিনি জানান, আজ রোববার বাদ জোহর উত্তরা সেক্টর-৩ জামে মসজিদে অধ্যাপক নজরুলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেক্টর-৪ এর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এদিকে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed