হেফাজত নেতা মামুনুল হক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর মামুনুলকে তেজগাঁও ডিসি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে মোহাম্মদপুর থানায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্টকাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দুটি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এ ছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে নারীসঙ্গীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনার পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ওই ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারিতে রেখেছিল।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, মামুনুল হক ওই মাদরাসার দ্বিতীয় তলার একটি কক্ষে অবস্থান করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা পুলিশ ও তেজগাঁও বিভাগের শতাধিক পুলিশ প্রথমে ওই মাদরাসাটি ঘিরে ফেলে। এসময় মাদরাসার ভেতরে দেড় শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অবস্থান করছিলেন।
পুলিশের অভিযানে প্রথমে তারা বাধা দেয়ার চেষ্টা করলেও অতিরিক্ত পুলিশ দেশে হাল ছেড়ে দেয়। পরে মামুনুল হককে দোতলার ওই কক্ষ থেকে তুলে নিয়ে একটি মাইক্রোবাসে তোলা হয়। সেখান থেকে প্রথমে তাকে মিরপুর সড়কে পুলিশের তেজগাঁও ডিভিশনের ডিসি কার্যালয়ে নেয়া হয়। সেখান থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে।
গোয়েন্দা কর্মকর্তারা আরও জানিয়েছেন, মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। এছাড়া সাম্প্রতিক মোদীবিরোধী আন্দোলনের সময় সহিংসতার মূল হোতা হিসেবেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রথমে তাকে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পরে একে একে অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed