৬০ লাখ ডোজ টিকা দেবে চীনের সিনোফার্ম
বৈশাখী নিউজ ডেস্ক: চীনের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম বাংলাদেশকে করোনাভাইরাসের ৬০ লাখ ডোজ টিকা দিতে আগ্রহ প্রকাশ করেছে। এরইমধ্যে সরকারকে এ সংক্রান্ত একটি প্রস্তাবও দিয়েছে তারা।
শনিবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম চীনের এই প্রস্তাবের বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, চীনের সিনোফার্ম ৬০ লাখ ডোজ টিকা আমাদের ডোনেট করবে বলেছে। আমরা কাগজপত্র প্রস্তুত করছি। পাশাপাশি দেশে অবস্থানরত তাদের নিজেদের লোকজনদের টিকা দিতে চায়, আমরা সে বিষয়টি অনুমোদন দিয়েছি।
কবে নাগাদ টিকা আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা আমাদের এক্সটেনশন অব ইন্টারেস্ট তাদের জানিয়েছি। কখন টিকা দেবে, কীভাবে দেবে বাকি সব বিষয় তারা আমাদের জানাবে। আমরা আমাদের দিক থেকে যা যা প্রয়োজন তাদেরকে জানিয়ে দিয়েছি।
খুরশিদ আলম বলেন, চীনের টিকা ছাড়াও রাশিয়ার টিকা আনার বিষয়ে চেষ্টা করা হচ্ছে। রোববার তাদের সঙ্গে আমাদের একটি মিটিং আছে। সেখানে বিস্তারিত কথা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেন, চীনের সিনোফার্ম একটি বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে বাংলাদেশকে করোনার ৬০ লাখ ডোজ বিবিআইবিপি-কোরভি টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা এই বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছি। সমঝোতা চলছে। টিকা কখন দিতে পারবে এবং কতগুলো দিতে পারবে-এই বিষয়গুলো আমরা জানতে চেয়েছি। তারা এই তথ্যগুলো দিলেই আমরা চীনের টিকা কেনার দিকে অগ্রসর হতে পারব।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed