সিলেটে আরও ৭৯ জনের দেহে করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ত হয়েছেন আরও ৭৯ জন। যার মধ্যে ৬৭ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০৭ জন। এই সময়ে সিলেট বিভাগে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৫ এপ্রির) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৬৭ জন, হবিগঞ্জের ৪ জন, সুনামগঞ্জে ৮ জনের করোনা শনাক্ত হয়।
নতুন এই ৭৯ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯০ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৫৬ জন, হবিগঞ্জে ২ হাজার ২০৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৮৫ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১০৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১০৬ ও মৌলভীবাজারে আরও ১ জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ১৪৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৮৬৬ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৫৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৫৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৬৯ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১১ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৪ জন, হবিগঞ্জে ১১ জন, মৌলভীবাজারে ৪ জন।
এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৩০৮ জনের। এর মধ্যে সিলেট জেলার ২৩৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed