লকডাউনে দিনে ৭ ঘণ্টা ও রাতে ৬ ঘণ্টা খোলা রেস্তোরা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে বুধবার (১৪ এপ্রিল) থেকে আরোপিত কঠোর বিধিনিষেধের আওতায় হোটেল–রেস্তোরা খোলা থাকবে। ১৪ এপ্রিল থেকে খাবারের দোকান, হোটেল ও রেস্তোরা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত খোলা থাকবে। তবে হোটেল ও রেস্তোরায় বসে কেউ খাবার খেতে পারবেন না। শুধু খাবার কিনে নিয়ে যাওয়া যাবে। অনলাইনেও খাবার কেনা যাবে।
সোমবার (১২ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।
করোনার সংক্রমণ প্রতিরোধে ৫ এপ্রিল থেকে কাজ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকানে বসে খাওয়া যাবে না, কেবল পার্সেল আকারে খাবার বিক্রি করা যাবে। তবে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
এদিকে সরকারি এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি। সংগঠনের পক্ষে আজ দুপুরে এক বিবৃতিতে বলা হয়, দুর্যোগ মুহূর্তে এই উপযোগী সিদ্ধান্ত ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি আনবে।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, ব্যবসায়ীদের কথা ও এর সঙ্গে সংশ্লিষ্ট দুই কোটি মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের ভেতর ব্যবসা করার দিক নির্দেশনা প্রদান করেছে সরকার। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাকি দাবি দাওয়াগুলো পুনর্বিবেচনা করা হবে বলে আশা করছেন তারা।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed