ছাতকে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় রেণু ইসলাম (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।
সে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা (খালপাড়) গ্রামের রাহিম উদ্দিনের ছেলে ও ছাতক সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র।
রোববার দিবাগত রাত ১১টার দিকে কালারুকা বাজার থেকে বাইসাইকেল চালিয়ে তার বাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খালপাড় ব্রিজ থেকে নিচে পরে মারাত্মক আহত হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ছাতকের কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed