কমলগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ ডিম মাংস বিক্রি শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ গাড়িতে করে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে শনিবার দুপুর ২টায় উপজেলা চৌমুহনী চত্বরে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বিক্রির উদ্বোধন করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেদায়াতুল্লাহ, কমলগঞ্জ প্রেসক্লাব সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ কার্যক্রম ৪৫ দিন চলবে। প্রতিদিন ভ্রাম্যমাণ গাড়িটি উপজেলার বিভিন্ন সড়কে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে। এ গাড়ি থেকে এক কেজি দুধ ৬০ টাকা, এক হালি ডিম ২৮ টাকা, এক কেজি ফার্মের মোরগ ১৪০ টাকায় কেনা যাবে। তবে জনসাধারণকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ গাড়ি থেকে কেনাকাটা করতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেদায়াতুল্লাহ জানান, গত বছর করোনাকালীন সময়ে আমাদের খামারিদের আর্থিক ক্ষতি হয়।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed